Skip to Content

বিভাগসমূহ / হিফজ বিভাগ

বিসমিল্লাহির রহমানির রহীম

হিফজ বিভাগ বৈশিষ্ট্য

  • সঠিক সময়ে ভর্তি হলে ছাত্র ইনশাআল্লাহ ১২ বছর বয়সের মধ্যে হাফিজ হবে এবং প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করবে।
  • বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান পরিচালিত হয়।
  • নাজিরা বিভাগে তাজবিদ, তারতীব ও শাবক পদ্ধতিতে পূর্ণ কুরআন শিক্ষা দেওয়া হয়।
  • মানসিক ও শারীরিক বিকাশের জন্য শরীয়তসম্মত খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
  • আবাসিক ছাত্রদের জন্য দুই বেলা নাশতা ও তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে।
  • কাপড় ও বিছানার চাদর ওয়াশিং মেশিনে ধোয়ার সুব্যবস্থা রয়েছে।
  • বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণের যোগ্যতা তৈরি করা হয়।
  • বিশিষ্ট আলেম ও দাঈদের তত্ত্বাবধানে ছাত্রদের আদর্শ মুসলিম ও দাঈ হিসেবে গড়ে তোলা হয়।
  • ছাত্রদের পূর্ণ সুন্নত অনুসারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।
  • শান্তিপূর্ণ, আনন্দদায়ক, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষা প্রদান করা হয়।
  • ক্লাস শুরু হয় ঈমানি আলোচনা দিয়ে।
  • দ্বীনি জ্ঞানের পাশাপাশি শরীয়ত, বিনয়, সঠিক আমল ও উত্তম চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
  • জ্ঞান, আমল ও দাওয়াত একসাথে চর্চা করা হয়।
  • পাঁচ বছর বয়সী শিশুদের নাজিরা সম্পন্ন করার পর ১–১.৫ বছরের মধ্যে হিফজ শুরু করার জন্য প্রস্তুত করা হয়।
  • নাজিরা বিভাগে তিন ভাগে হিফজ সম্পন্ন করার প্রচেষ্টা চালানো হয়।
  • ছাত্রদের মধ্যে দাওয়াতের অনুশীলন করানো হয় এবং সমাজের প্রতি দরদ ও মমতা গড়ে তোলা হয়।

হিফজ বিভাগ পরিচালনা নীতি

সাধারণ নীতি

  • পাঠ গ্রহণ: প্রতিদিন ছাত্রের পাঠ শোনা হয়। ভুল হলে সংশোধন করে পুনরায় শোনানো হয়।
  • সময় সীমা: নতুন পাঠ ফজরের আগে সম্পন্ন করতে হয়।
  • পাঠ পুনরাবৃত্তি: সম্পূর্ণ অংশ শেষ হলে পরদিন পুনরায় শোনানো হয়।

তিন স্তরের যাচাই পদ্ধতি

  • স্তর ১ (নাজিরা প্রস্তুতি): আসরের ৪৫ মিনিট আগে থেকে ৩০ মিনিট আগে পর্যন্ত ছাত্র নতুন পাঠ অনুশীলন করে।
  • স্তর ২ (সহপাঠী যাচাই): আসরের ১৫ মিনিট আগে ছাত্ররা একে অপরকে পাঠ শোনায়।
  • স্তর ৩ (শিক্ষকের কাছে তিলাওয়াত): আসরের ৫ মিনিট আগে শিক্ষককে পাঠ শোনানো হয়।

সাত সবক নিয়ম

  • নির্ধারিত সময়: নাশতার আগে প্রতিদিন সাতসাবাক সম্পন্ন করতে হবে।
  • পদ্ধতি: নতুন পারা ১০ পৃষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিদিন ১০ পৃষ্ঠা সাতসাবাক পড়তে হবে।
  • সংশোধন: ভুল হলে পেন্সিলে চিহ্নিত করা হয় এবং সংশোধন করানো হয়।

আমুখতা ও খতমি ছাত্রদের বিশেষ শিক্ষা

  • আমুখতা: প্রতিদিন ১০ পৃষ্ঠা পড়তে হয় (দুর্বল ছাত্রদের জন্য ৫ পৃষ্ঠা)।
  • শুরুতে: সকাল ও বিকেলে ১ পারা করে পড়তে হয়।
  • অর্ধবার্ষিক পরীক্ষার আগে: ৩০ পারা মুখস্থ সম্পন্ন করতে হয়।

প্রতিযোগিতা ও পুরস্কার

  • প্রতি ৪ সপ্তাহে গ্রুপ প্রতিযোগিতার মাধ্যমে ১০, ২০ ও ৩০ পারার মান যাচাই করা হয়।
  • সফল ছাত্রদের পুরস্কৃত করা হয়।

শিক্ষকদের দায়িত্ব

  • ছাত্রদের উন্নতির জন্য নিয়মিত দুআ করা ও সুন্নতের ওপর গড়ে তোলা।
  • প্রতিদিন হাজিরা ও রিপোর্ট পূরণ করা।
  • প্রতি সোমবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ছাত্রদের অগ্রগতি পর্যবেক্ষণ করা।
  • ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

শৃঙ্খলা ও পরিবেশ

  • ছাত্র অনুপস্থিত হলে শিক্ষক অভিভাবককে জানায়।
  • শ্রেণিকক্ষ ও শয়নকক্ষ পরিচ্ছন্ন রাখতে হয়।

অভিভাবকের নির্দেশনা

  • ক্লাস ও ঘুমের সময় যোগাযোগ করা যাবে না।
  • ছাত্রকে মাগরিবের ১০ মিনিট আগে মাদরাসায় পৌঁছাতে হবে।
  • ছাত্র পালিয়ে গেলে বহিষ্কৃত হিসেবে গণ্য হবে।
  • শুকনো খাবার ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না।
  • কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিতে হবে।