Madrashatud Dawah Al-Islamia
Skip to Content

মূলপাতা


কেন মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া / ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স ?

এত এত মাদরাসা, স্কুল থাকতে কেন আমাদের এই প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একই সাথে আপনার সন্তান হাফেজ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও পরিপূর্ণ সুন্নতের অনুসারী হিসেবে গড়ে তোলা। আমলে, আখলাখে যেন আপনার সন্তান সবার উপরে থাকে। একাডেমিক পড়াশুনাতেও যেন সবার প্রথমে থাকে। 

আউটকাম বেজড এডুকেশন কে সামনে নিয়ে জেনারেল পড়াশোনায় আমাদের পথ চলা। যেন বাস্তব জীবনে আমাদের সন্তানেরা আদর্শিক, কর্মমুখর এবং সুনাগরিক হয়। চারটি ভাষার উপরে শিক্ষার্থীদের পারদর্শী করানো যেন যে কোন দেশে তার কর্মময় জীবন তৈরি করা সহজ হয়।

আমাদের শিক্ষার্থীরা শুদ্ধ বাংলার সাথে স্পোকেন ইংলিশ, অ্যারাবিক, উর্দূ এবং হিন্দি ভাষায় পারদর্শী হয়। প্রত্যেকটি ভাষা আয়ত্ব করার পাশাপাশি হাতের লেখাও যেন সুন্দর হয় সেদিকে সমান গুরুত্ব দেওয়া। আদর্শ ও ভাল মানুষ হিসেবে যেন আমাদের সন্তানেরা এই পৃথিবীতে বেড়ে উঠতে পারে। সে উদ্দেশ্যে আমাদের কারিকুলাম তৈরী করা হয়েছে। আমরা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। আমরা শুধু পড়াবোই না তার সাথে বাস্তব জীবনে প্রয়োগের শিক্ষাটাও দিব। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নতুন কিছু তৈরি করার আগ্রহ সৃষ্টি এবং উদ্ভাবনী মানসিকতা তৈরী করা আমাদের অন্যতম বৈশিষ্ট্য।

আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, একজন শিক্ষার্থী হাফেজ, আলেম, ফকিহ্'র পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়ার কোন সুযোগই নেই। আমরা আমাদের প্রতিষ্ঠানকে মুসলমানদের জন্য জ্ঞান আহরণের এমন একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীরা একই  সাথে হাফেজ, আলেম, ফকিহ্ এবং দ্বায়ী হওয়ার সাথে সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হওয়ার সুযোগ পায় এবং জ্ঞান-বিজ্ঞান-অর্থনীতি সহ সকল ক্ষেত্রে মুসলমানদের বিজয় মুকুট পুনরোদ্ধারে সহযোগী হয়। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সামাজিক, নৈতিক শিক্ষাসহ সকল ধরণের দ্বীনি এবং পার্থিব শিক্ষা অর্জন করতে পারবে, যার ফলে শিক্ষার্থীরা তাদের জীবনে সঠিক ভাবে চলার জন্য দিক-নির্দেশনা পাবে। এবং সার্বিক ভাবে একজন ভালো দ্বীন্দার নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। 

শিক্ষার্থীদের নিয়মাবলী

  • শিক্ষার্থীদের অবশ্যই যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।
  • নিজের রুম সিট, জামা - কাপড় গুছিয়ে এবং পরিচ্ছন্ন রাখতে হবে।
  • অনুমতি ছাড়া একে অপরের জিনিসপত্র ব্যবহার করা যাবে না।
  • মাদরাসার কোন সম্পদ অপচয় বা নষ্ট করা যাবে না।
  • কোন শিক্ষার্থীর কাছে টাকা - পয়সা বা মোবাইল ফোন রাখা যাবে না।
  • মাদরাসার সকল উস্তাদদের প্রতি আদব রক্ষা করে চলবে এবং উস্তাদগণের যৌক্তিক যে কোন শাসনকে নিজের জন্য কল্যাণকর মনে করবে এবং সন্তষ্টচিত্তে মেনে নিবে।
  • কোন ছাত্রের নৈতিক চরিত্রের অবনতির জন্য তাকে বহিষ্কার বা যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে।
  • আমাদের লক্ষ্য
  • আমরা জেনারেল ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে এমন একদল যুগ সচেতন যোগ্য মানুষ তৈরি করতে চাই, যারা দেশ, ধর্ম ও মুসলিম উম্মাহর সমকালীন যাবতীয় চাহিদা ও দাবী মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
  • লক্ষ্য আমাদের বহুদূর পথচলা কন্টকাকীর্ণ হলেও অজেয় নয়।
  • আমরা বিশ্বাস করি সকলের সার্বিক সহযোগীতা থাকলে ইনশাহ্আ‌ল্লাহ আমরা আমাদের মনজিলে মাক্বসুদ পর্যন্ত পৌছাতে সক্ষম হবো।
  • সকল ক্ষেত্রে আমরা আরশের মালিকের প্রতি সমর্পিত।

আমাদের লক্ষ্য

  • আমরা জেনারেল ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে এমন একদল যুগ সচেতন যোগ্য মানুষ তৈরি করতে চাই, যারা দেশ, ধর্ম ও মুসলিম উম্মাহর সমকালীন যাবতীয় চাহিদা ও দাবী মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
  • লক্ষ্য আমাদের বহুদূর পথচলা কন্টকাকীর্ণ হলেও অজেয় নয়।
  • আমরা বিশ্বাস করি সকলের সার্বিক সহযোগীতা থাকলে ইনশাহ্আ‌ল্লাহ আমরা আমাদের মনজিলে মাক্বসুদ পর্যন্ত পৌছাতে সক্ষম হবো।
  • সকল ক্ষেত্রে আমরা আরশের মালিকের প্রতি সমর্পিত।

অন্যতম বৈশিষ্ট্যসমূহ

  •  কম্পিউটার প্রোগ্রামিং, ক্যালিওগ্রাফি, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য কারিগরি শিক্ষায় শিক্ষিত করা। কারণ শিক্ষা জীবন শেষে একজন আলেম বা জেনারেল শিক্ষায় শিক্ষিত যোগ্য নাগরিকের যেন কারো মুখাপেক্ষী হতে না হয় ।
  • ৪ টি ভাষার উপর পারদর্শী করা ( অ্যারাবীক, ইংরেজী, উর্দু, হিন্দি ) ।
  • ঈমান, আমল এবং আখলাকে একজন পরিপূর্ণ দ্বায়ী হিসেবে গড়ে তোলা যেন সারা পৃথিবীতে দাওয়াতের মেহনতে লেগে থাকতে পারে । 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সমস্ত কাজে সুন্নতের ইহতিমাম করা ও মাসনুন দোয়ার আমল করা। 
  • সকল ছাত্রদের ঈমানী মুজাকারা ও দাওয়াতে ইহতিমাম করা। 
  • প্রতি ওয়াক্ত নামাযে তাকবীরে উলার ইহতেমাম করা। 
  • নির্ধারিত সময়ে আরবী, উর্দু ও ইংলিশ কথোপকথন করা। 
  • প্রতিদিন কাপড়, সামানা ও নিজ কক্ষ পরিষ্কার করা। 
  • প্রতিদিন মিসওয়াকের ইহতেমাম করা। 
  • প্রতিদিন সালামের ইহতেমাম করা। 
  • শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চর্চা করা। 
  • মাদরাসার ইজতেমায়ী সামানার হেফাজত ও সংরক্ষণ করা। 
  • নিয়মানুবর্তিতার প্রতি সর্বোচ্চ যত্নবান হওয়া। 

** উল্লেখিত রুটিন ও নিয়মাবলী সকল ছাত্রদের যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হলো। উস্তাদগণকে উক্ত রুটিন সামনে রেখে ছাত্রদের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সবিশেষ অনুরোধ করা হলো।