Skip to Content

Integrated Departments / Maktab Department + School

বিসমিল্লাহির রহমানির রহীম

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মডেল সূচনা

মাদরাসাতুদ দাওয়াহ আল‑ইসলামিয়া এবং Ingenious School of Excellence‑এর সমন্বিত শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মক্তব বিভাগ + স্কুল বিভাগ। এই বিভাগে ছাত্ররা একইসাথে আধুনিক স্কুল শিক্ষা ও মৌলিক দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পায়।

প্রাথমিক শিক্ষার গুরুত্ব

শিশুর জীবনের প্রথম শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এমন একটি পরিবেশ তৈরি করেছি যেখানে ছাত্ররা ছোটবেলা থেকেই কুরআন, নামাজ, আদব ও ইসলামী জীবনধারা শিখতে পারে, পাশাপাশি আধুনিক শিক্ষার প্রয়োজনীয় দিকগুলোও আয়ত্ত করতে পারে।

মূল উদ্দেশ্য

মক্তব বিভাগে যা যা শেখানো হয়:

  • সহীহভাবে কুরআন তিলাওয়াত শেখা
  • প্রয়োজনীয় ছোট সূরা ও দোয়া মুখস্থ করা
  • নামাজের নিয়ম-কানুন শেখা
  • দৈনন্দিন জীবনের ইসলামী আদব-আখলাক
  • ইসলামের মৌলিক আকিদা ও মাসআলা

স্কুল বিভাগে যা যা শেখানো হয়:

  • বাংলা, ইংরেজি ও গণিত
  • বিজ্ঞান ও সাধারণ জ্ঞান
  • তথ্যপ্রযুক্তির প্রাথমিক ধারণা
  • সৃজনশীল ও আধুনিক শিক্ষার বিভিন্ন বিষয়

কেন এই বিভাগটি বিশেষ:

  • দ্বীন ও দুনিয়ার শিক্ষার সমন্বয়
  • শিশুদের জন্য নিরাপদ ও নৈতিক পরিবেশ
  • অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক দ্বারা পাঠদান
  • ছোটবেলা থেকেই ইসলামী মূল্যবোধের চর্চা


স্কুলের বৈশিষ্ট্য সমূহ

  • দেশের বিভিন্ন নামি-দামি বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত মেধাবী  শিক্ষক-শিক্ষিকা ও বিজ্ঞ আলেমে দ্বীন এর পরামর্শে পরিচালিত।
  • একই সাথে আপনার সন্তান হাফেজ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আদর্শ সন্তান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে ।
  • ভর্তি হওয়ার ৫ বছরের মধ্যে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এবং ভর্তির ৬ বছরের মধ্যে ইংরেজী, আরবী, উর্দূ ও বাংলায় ইসলামিক বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য দিতে পারবে- ইনশাহ্ আল্লাহ । 
  • দ্বীনি আমলের বিষয়ে তরগীব দেওয়া, যেন আমল করতে করতে ইলম শিখতে পারে। উত্তম চরিত্রের তরবীয়তের জন্য বিশেষ গুরুত্ব প্রদান । 
  • সুন্দর হাতের লেখা চর্চার ব্যবস্থা ।
  • ক্লাসের পড়া ক্লাসে সম্পূর্ণ করার চেষ্টা করা ।
  • শিক্ষার সুষ্ঠু ও মনোরম পরিবেশ ।
  • কো - কারিকুলাম এক্টিভিটিজ এর মাধ্যমে বাচ্চাদের সুপ্ত প্রতিভা বিকাশ করা ।


এই সমন্বিত শিক্ষার মাধ্যমে আপনার সন্তান শুধু একজন ভালো ছাত্রই নয়, বরং আদর্শ, দ্বীনদার ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।


আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য তাকে যুক্ত করুন আমাদের মক্তব ও স্কুল সমন্বিত বিভাগে।