Skip to Content

আমাদের সম্পর্কে / আমাদের মাদরাসার বিশেষত্ব

আমাদের মাদরাসার বিশেষত্ব

  • স্বল্প সময়ে হিফজ সম্পন্নকরণের পাশাপাশি প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ানো এবং পরবর্তীতে হিফজ বিভাগে পড়ার পাশাপাশি মাধ্যমিক স্তর পর্যন্ত একাডেমিক শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা রয়েছে।
  • পাঠদানের জন্য রয়েছেন বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক।
  • নাজিরা বিভাগে তাকত্বি (বড় আয়াতকে ভেঙ্গে ভেঙ্গে পড়া), তাদতিব (বড় আয়াতকে একসাথে পড়া) ও সবক মঞ্চের মাধ্যমে পূর্ণ কোরআনের দরস সম্পন্ন করা হচ্ছে।
  • মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে শরিয়তসম্মত খেলাধুলার ব্যবস্থা।
  • আবাসিক শিক্ষার্থীদের তিনবেলা মানসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে।
  • বিশিষ্ট উলামায়েকেরাম ও দাঈদের তত্ত্বাবধানে আমাদের সন্তানদের আদর্শ মুসলমান এবং দ্বীনের দাঈ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আমরা। ছাত্রদের সুন্নতের পরিপূর্ণ অনুসারী হয়- সেজন্য যাবতীয় চেষ্টা করা হয়।
  • কোলাহলমুক্ত, আনন্দদায়ক, সুন্দর, সাবলীল ও পরিচ্ছন্ন পরিবেশে শিক্ষা দেয়া হয়।
  • ঈমানী আলোচনা ও মুজাকারার মাধ্যমে কঠিন বিষয়গুলোকেও সহজ করে উপস্থাপন করা হয়।
  • ইন্নে দ্বীন শেখার পাশাপাশি শরিয়ত, পর্দা, সহিহ আ'মাল ও উত্তম চরিত্রের অধিকারী হয়- সেজন্য আমরা তারবিয়তের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি। বাস্তব অনুশীলনের মধ্যে দিয়ে সব আ'মানের অনুসরণ করানো হয়।
  • ইলম, আ'মাল ও দাওয়াত- একসাথে চর্চা করা হয় এই প্রতিষ্ঠানে। আ'মাল করতে করতে ছাত্ররা ইলম শিখছে। আ'মানের বিষয়ে সর্বোচ্চ তারগিব ও অনুশীলন করানো হয়।
  • পাঁচ বছর বয়সী শিশুদের ভর্তি হওয়ার এক থেকে দেড় বছরের মধ্যে নাজিরা শেষ করে হিফজ শুরু করার যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
  • নাজিরা বিভাগেই তিন পারা হিফজ সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে।
  • ছাত্রদের দাওয়াতের মেহনতের অনুশীলন, উম্মাতের প্রতি দরদ ও ফিকিরের মেজাজ তৈরি করার চেষ্টা করা হয়।
  • শিক্ষার্থীদের থাকার জন্য আলাদা আলাদা বিছানার (খাটের) ব্যবস্থা আছে।