আমাদের সম্পর্কে / প্রধান পৃষ্ঠপোষকের বার্তা
প্রধান পৃষ্ঠপোষকের বার্তা
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি মানুষকে সৃষ্টি
করেছেন এবং জ্ঞানের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। দরূদ ও সালাম
বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, মহানবী হযরত মুহাম্মদ صلى الله عليه وسلم-এর প্রতি।
‘মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া’ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পবিত্র
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের দ্বীনি ইলমে সমৃদ্ধি করে গড়ে
তোলা, যাতে তারা আদর্শ মানুষ, যোগ্য আলেম ও সচেতন দাঈ হিসেবে সমাজে
অবদান রাখতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- ইলম শুধু মুখস্থ করার
বিষয় নয়; বরং তা আমল, আখলাক ও তাকওয়ার মাধ্যমে জীবনে
বাস্তবায়নের নাম।
এই মাদরাসায় আমরা শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ আকীদা, উত্তম চরিত্র,
শালীনতা ও আলা হভীতি সৃষ্টির প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করি। আমাদের লক্ষ্য
এমন এক প্রজন্ম তৈরি করা, যারা ইলম ও আমলের সমন্বয়ে আলোকিত হবে,
ইমান ও আখলাকের মাধ্যমে সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত ও তাবলীগ করবে
এবং দুনিয়ার ফিতনা-ফাসাদ থেকে নিজেকে ও অন্যকে রক্ষা করতে সক্ষম হবে।
আমরা আশাবাদী, আল্লাহ তায়ালার সাহায্য ও আপনাদের দোয়ার মাধ্যমে
‘মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া’ একদিন ইলমি নববী, আমলী নববী,
আখলাকে নববী ও ফিকিরে নববীর মাধ্যমে আদর্শ দাঈ গঠনের একটি
নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। দাওয়াত, তালিম, খিদমত ও
ইবাদতের মাধ্যমে নিজের ও উম্মাহর হেদায়াতে ভূমিকা রাখবে-
ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের ছাত্র, উস্তায, অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এই
মহান খেদমতে শরীক হওয়ার তাওফীক দান করুন। আমিন।
প্রধান পৃষ্ঠপোষক:
প্র. মু. শাহাদত হোসেন
CSE, DUET
