Madrashatud Dawah Al-Islamia
Skip to Content

আমাদের সম্পর্কে / নিয়মাবলী

নিয়মাবলী


ভর্তি নিয়মাবলী:


আবেদন ফরম সংগ্রহ:

ঢাকার রামপুরা, বনশ্রী,  ব্লক: ই. রোডঃ ০৬, বাড়ি: ১৫ আবে জমজম মসজিদের পাশে অবস্থিত মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়ার নিজস্ব অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।


ফরম জমার সময়সীমা:

সংগৃহীত ফরম নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। ফরম জমার শেষ তারিখের পর তিন (৩) থেকে পাঁচ (৫) কার্যদিবসের মধ্যে বাবা/মা বা অভিভাবককে বিদ্যানয়ে এসে পূরণকৃত ফরম জমা দিতে হবে।


দরকারি কাগজপত্র:

আবেদন ফরমের সঙ্গে শিক্ষার্থীর দুটি (২) কপি ছবি, জন্ম সনদ এবং পিতার/মাতার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।


সাক্ষাৎকার:

আবেদন ফরমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীকে অভিভাবকসহ সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে


পরীক্ষা:

প্রাথমিক সাক্ষাৎকারের পর শিক্ষার্থীকে লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


ভর্তি অনুমোদন:

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে তার পূর্বের মাদরাসা থেকে ছাড়পত্র প্রদান করতে হবে।


ফি জমা:

নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে অফিসে বা অনলাইনে ২০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ফি জমার পরে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হবে।


 অভিভাবকদের পালনীয় বিষয়সমূহ:


১। প্রয়োজনীয় আর্থিক সব লেনদেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে রশিদ গ্রহণ করে করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর্থিক লেনদেন করা একেবারেই নিষেধ।

২। মাদরাসা ছুটির তালিকা ডায়েরিতে দেয়া আছে। প্রয়োজনে মাসিক নোটিশ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত পিতা/অভিভাবকের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেয়া হবে।

৩। ছুটির পরে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে বাসায় নিয়ে যাওয়া এবং ক্লাস শুরুর আগেই দিয়ে যাওয়া।

৪। শিক্ষার্থীর যাবতীয় খরচাদি (মাসিক সার্ভিস চার্জ, টিউশন ফি, লন্ড্রি ফি ইত্যাদি) প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে।

৫। মাদরাসার সাথে সংশ্লিষ্ট (কর্মরত) কারো সাথে কোন ধরণের আর্থিক লেনদেন করা বা কাউকে হাদিয়া দেয়া যাবে না।

৬। ক্লাস চলাকালীন সময়ে অভিভাবক ছাত্রের সাথে দেখা করতে পারবেন না।

৭। শিক্ষার্থীর সাথে যদি অভিভাবক ফোনে যোগাযোগ করতে চান, তাহলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে হবে।

৮। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাদরাসা ছুটির সময়ের আগে কোন শিক্ষার্থী বাসায় যাবে না। যদি কোন অভিভাবক জরুরি প্রয়োজনে ছুটি নিতে চান, তাহলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে আগে থেকে যোগাযোগ করে অনুমতি নিতে হবে।

৯। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে পিতা/অভিভাবক সরাসরি কর্তৃপক্ষের কাছে জানাবেন অথবা নিখে প্রতিষ্ঠানের 'অভিযোগ ও পরামর্শ' বাক্সে রাখতে পারেন।

১০। অভিভাবক সর্বোচ্চ প্রতি দুই সপ্তাহে কমপক্ষে একবার অফিসে এসে সন্তানের ঈমান, আ'মাল, আদব, আখলাক ও পড়াশুনার খোঁজ-খবর নেবেন।

১১। কর্তৃপক্ষ মাদরাসা উন্নয়ন, বিকাশ এবং সঠিকভাবে পরিচালনার জন্য যেকোন সময় যেকোন ধরণের নিয়ম সংযোজন ও বিয়োজন, পরিমার্জন ও পরিবর্ধন করার অধিকার রাখে।

১২। সন্তানের ভবিষ্যত সুন্দর ও মার্জিত করার জন্য তাদের হাতে টাকা দেয়া যাবে না।

১৩। শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন সময়ে কোন পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান না রাখা। তাদের ছুটির সময়কে সামনে রেখে অনুষ্ঠানের তারিখ করা যেতে পারে।

১৪। ঘরে শরীয়ত অনুযায়ী পরিপূর্ণ পর্দার ব্যবস্থা রাখা ও পালন করা।

১৫। সবাই মিলে শরিয়তসম্মতভাবে ঘরে পাঁচ আ'মালের সাথে তা'লিম করা।

১৬। ঘরেও সন্তানদের সুন্নতের খিলাফ পোশাক না পরানো।


অভিভাবকদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ:

মাসিক ফি ও নিয়মাবলী

  • মাসিক প্রদেয় চলতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে
  • নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে মাদরাসা প্রধানের লিখিত অনুমতি নিতে হবে
  • তারপরও বকেয়া থাকলে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে
  • মাদরাসা ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত অনুপস্থিতির কারণে কোন ফি মওকুফ করা হবে না
  • শিক্ষার্থীকে সারা বছরের (১২ মাসের) বেতন পরিশোধ করতে হবে
  • শিক্ষার্থীর হাতে সরাসরি হাতখরচ দেওয়া যাবে না
  • প্রয়োজন হলে টাকা মাদরাসার অফিসে এডমিনের কাছে জমা দিতে হবে

প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মাবলী

  • ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে:
  • প্রথম ৩ মাসের মধ্যে ভর্তি ফি ফেরত দেওয়া হবে
  • চলতি মাসের মাসিক ওযিফা/বেতন পরিশোধ করে অভিভাবককে টি.সি (TC) গ্রহণ করতে হবে
  • প্রতিষ্ঠান পরিবর্তনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে
  • নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্র বহিষ্কৃত হলে একই নিয়ম প্রযোজ্য হবে
  • কোনো ছাত্র অনুমতি ছাড়া মাদরাসা ত্যাগ করলে এর দায় প্রতিষ্ঠান নেবে না



মাদরাসার ইউনিফর্ম

পাঞ্জাবি- সাদা (মাদানি কাট)

সাদা টুপি ও পাগরী

পায়জামা- সাদা পায়জামা

জুতা- সাদা কেডস

সোয়েটার- ডার্ক ব্লু

মনোগ্রাম- পাঞ্জাবির পকেটে


শিক্ষার্থীদের দায়িত্ব


মাদরাসায় লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সমাজের একজন প্রয়োজনীয় ও কাঙ্খিত সদস্য হিসেবে গড়ে তোলা। ছাত্রজীবন হলো সেই সময়, যখন একজন শিক্ষার্থী তার অর্ন্তনিহিত প্রতিভা ও মননশীলতা বিকাশের সুযোগ পায়। একটি আদর্শ ছাত্র নিজেকে নৈতিক, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্ববান হিসেবে গড়ে তোলে।

মাদরাসার নীতিমালা ও নির্দেশিকা (ছাত্রদের প্রতিজ্ঞানামা)


নিয়ত ও ইলম অর্জনের উদ্দেশ্য:

১. একমাত্র আলাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই ইলম অর্জন করবো এবং নিজেকে মেহনতি ও পরিশ্রমী হিসেবে গড়ে তুলবো।

২. সাহাবায়ে কেরাম, আকাবিরে দেওবন্দ এবং দাওয়াত ও তাবলীগের মেহনতকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবো, তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবো এবং তাঁদের আদর্শকে জীবনের পথপ্রদর্শক হিসেবে অনুসরণ করবো।

৩. আমি প্রতিজ্ঞা করছি যে, পাঁচ ওয়াক্ত সালাত (নামাজ) নিয়মিত জামাতের সাথে আদায় করবো এবং এ ব্যাপারে সর্বোচ্চ যত্নবান থাকবো।

৪. আমি তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত রাখবো: মহান আলাহর ভয়ে সকল প্রকার হারাম ও না-জায়েয কাজ থেকে নিজেকে বিরত রাখবো।

৫. জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের যথাযথ অনুসরণ করবো।

পোশাক ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা:

৬. আমি সুন্নত তরীকা অনুযায়ী পোশাক-পরিচ্ছদ পরিধান করবো। পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরে বিদ্যালয়ে আসতে হবে।

৭. ট্রাউজার, ফ্যাশনেবন পাঞ্জাবি, গেঞ্জি এবং আঁটসাঁট (চুস) পায়জামা পরিধান থেকে সম্পূর্ণ বিরত থাকবো।

৮. চুল কাটার ক্ষেত্রে ইহুদী-নাসারাদের অনুকরণ পরিহার করবো এবং মাথার চুল সর্বদা সমানভাবে (সামনে ও পেছনে সামঞ্জস্য রেখে) রাখবো।

পাঠ্য ও নিষিদ্ধ উপকরণ সংক্রান্ত নীতিমালা:

৯. দরস শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট পূর্বে ক্লাসে উপস্থিত হবো। দৈনিকের পড়া দৈনিক পড়বো, লিখবো ও শুনাবো। আমি কোনো প্রকার পেপার, পত্রিকা, মাসিক ম্যাগাজিন বা উপন্যাস সংরক্ষণ বা পাঠ থেকে বিরত থাকবো এবং এ বিষয়ে মাদরাসার নীতিমালা মেনে চলবো।

১০. মোবাইল ফোনসহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস মাদরাসায় আনা বা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকবো।

আচরণ ও পারস্পরিক সম্পর্ক

১১. সহপাঠীদের সাথে অতি-ঘনিষ্ঠতা পরিহার করবো এবং কোনো প্রকার শত্রুতা বা বিবাদে জড়াবো না: সবার সাথে পরিমিত ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবো।

১২. উচ্চতর ও নিম্নতর শ্রেণির শিক্ষার্থীদের সাথে অপ্রয়োজনীয় মলামেশা থেকে বিরত থাকবো।

১৩. মাদরাসার পরিচালক, শিক্ষক এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবো এবং তাঁদের সাথে মার্জিত ও সম্মানজনক আচরণ বজায় রাখবো।


অবস্থান, চলাফেরা ও সময়ানুবর্তিতা

১৪. মাদরাসার বাইরে যাওয়ার প্রয়োজন হলে যথাযথ অনুমতি গ্রহণ করবো এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসবো।

১৫. ঘুম ও জাগরণের ক্ষেত্রে মাদরাসা কর্তৃক নির্ধারিত সময়সূচি অনুসরণ করবো।

১৬. পড়াশোনা বা দরস চলাকালে সময়ে বিনা অনুমতিতে বেডরুমে গমন করবো না।

১৭. মাদরাসার সকল নিয়ম-নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকবো ও নিজামুল আওকতের প্রতি সর্বোচ্চ যত্নবান থাকবো এবং নিজ দায়িত্বে নিজামুল আওকত মেনে চলবো।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা:

১৮. নিজ নিজ শ্রেণিকক্ষ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো।

১৯. মাদরাসার ভেতরে কোনো প্রকার খাবারের আয়োজন বা পার্টির ব্যবস্থা করবো না।


ছুটি ও অতিথি সংক্রান্ত নীতিমালা:

২০. কোনো অনাবাসিক ছাত্র বা বহিরাগত মেহমান মাদরাসায় অবস্থান করতে চাইলে প্রধান নিগরান বা নাজিম সাহেবের মাধ্যমে অভিভাবকের অনুমতি সাপেক্ষে যথাযথ অনুমতি গ্রহণ করবো।

রাজনৈতিক নিরপেক্ষতা ও দাওয়াতি কার্যক্রম:

২১. সকল প্রকার দলাদলি ও রাজনৈতিক মতাদর্শ থেকে নিজেকে দূরে রাখবো এবং কোনো রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করবো না।

২২. দাওয়াতের মেহনতের দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক আমলসমূহে তাশকিল অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো।

অপচয় পরিহার করা:

২৩. মাদরাসার বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজন ছাড়া ব্যবহার করবো না ও অপচয় পরিহার করবো। (মেইন সুইচ, সকেট, কাট-আউট, ফ্যান, লাইট, তার ইত্যাদি) স্পর্শ করা করবো না।