কেন ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স?
মানসম্মত শিক্ষা, ইসলামী আদর্শ ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে আমাদের বিশেষ আয়োজন।
শক্তিশালী নেতৃত্ব ও মানসম্মত শিক্ষা
- বুয়েটসহ নামকরা প্রতিষ্ঠান থেকে পাশকৃত এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞ পরিচালকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত।
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী দ্বারা একাডেমিক পাঠদান।
- শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
দ্বীনি পরিবেশ ও ইসলামী তারবিয়াত
- একাডেমিক শিক্ষার পাশাপাশি সঠিক ইসলামী তারবিয়াত।
- প্রতিদিন একাডেমিক ক্লাসের আগে ও পরে দুই ঘণ্টার ফ্রি কুরআন ক্লাস।
- কুরআন বুঝে পড়তে শেখার জন্য আরবি ভাষার বিশেষ ক্লাস।
- দ্বীনের উপর সঠিকভাবে চলার জন্য প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল (প্র্যাকটিক্যালসহ) আলাদা ক্লাস।
বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষা
- প্রযুক্তির ক্ষতিকর দিক বিবেচনায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক জ্ঞান প্রদান।
- ইংরেজি ও গণিতের উপর শক্তিশালী ভিত্তি গড়ে তোলা।
ত্রিভাষিক দক্ষতা অর্জন
- বাংলা, ইংরেজি ও আরবি—এই তিনটি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বিশেষ গুরুত্ব প্রদান।
- পাঠদান, অনুশীলন ও বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে ভাষাগত দক্ষতা, শুদ্ধ উচ্চারণ ও সাবলীল যোগাযোগে পারদর্শী করে তোলা।
আধুনিক ও স্বাস্থ্যকর পরিবেশ
- কোলাহলমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ক্লাসরুম।
- মুখস্থনির্ভরশীলতা কমিয়ে বুঝে পড়ার অভ্যাস তৈরি করা।
সৃজনশীলতা ও শারীরিক বিকাশ
- শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটির স্বতন্ত্র ক্লাস।
- নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ।
- শুধু ভালো রেজাল্ট নয়, দ্বীন ও দুনিয়ার উভয় ক্ষেত্রেই সফল আদর্শ মানুষ তৈরি করা।
মজবুত ভিত্তি, অসীম সম্ভাবনা
সুশৃঙ্খল পাঠদান, নিয়মিত অনুশীলন ও সময়োপযোগী দিকনির্দেশনায় এগিয়ে চলে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ।
আমাদের একাডেমিক প্রোগ্রামসমূহ
শিশুর প্রাথমিক বিকাশ থেকে পূর্ণাঙ্গ শিক্ষাযাত্রা—বয়স ও প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত শিক্ষার আয়োজন।
প্রি প্লে
শিশুর আনন্দময় শিক্ষার প্রথম ধাপজুনিয়র সেকশন
প্লে থেকে প্রথম শ্রেণিডে কেয়ার সুবিধাসহ প্রাইমারি সেকশন
দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিআবাসিক ব্যবস্থাসহ মাধ্যমিক সেকশন
ষষ্ঠ থেকে দশম শ্রেণি / SSCসেমিস্টার পদ্ধতিতে ফ্রি হিফজ ক্লাস
কুরআন শিক্ষা ও মুখস্থের সুযোগএক নজরে আমাদের পূর্ণাঙ্গ শিক্ষাযাত্রা
শিক্ষার প্রতিটি ধাপের পরিচিতিভর্তি ২০২৭
ভর্তির আবেদন থেকে পরিচিতিমূলক কার্যক্রম পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে জানুন।
০১. ভর্তির আবেদন
ভর্তি অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় আবেদন তথ্য জমা দিন।
০২. শিক্ষার্থী মূল্যায়ন
প্রযোজ্য বয়স ও শ্রেণি অনুযায়ী শিক্ষার্থী মূল্যায়ন সম্পন্ন করুন।
০৩. অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে আলোচনা
শিক্ষার্থীর শিক্ষাগত লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে ভর্তি দলের সঙ্গে আলোচনা করুন।
০৪. ভর্তি নিশ্চিতকরণ
প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করুন।
০৫. পরিচিতিমূলক কার্যক্রম
বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত হোন।
প্রিন্সিপালের বার্তা
ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিক্ষা কখনোই শুধু তথ্য বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা হলো এমন এক আলোকিত শক্তি, যা মানুষকে জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি চরিত্রবান, নৈতিক এবং দায়িত্বশীল করে তোলে।
আজকের বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রযুক্তি যেমন মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি এর অপব্যবহার মানুষের জীবন ধ্বংস করতেও সক্ষম। আমাদের অঙ্গীকার হলো—শিক্ষার্থীদের প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে বাঁচিয়ে, এর ইতিবাচক ও কল্যাণকর দিকগুলোর সঠিক ব্যবহার শেখানো। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা যেন সুন্দর মস্তিষ্ক, সৃজনশীল চিন্তা এবং দৃঢ় নৈতিকতা নিয়ে বড় হতে পারে।
আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা যারা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না; বরং তারা হবে ভালো মানুষ, দায়িত্বশীল নাগরিক এবং উত্তম মুসলিম। তারা দুনিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করবে আত্মবিশ্বাসের সাথে, আবার একই সাথে আখিরাতের জন্যও প্রস্তুতি নেবে। কেননা, আমরা বিশ্বাস করি—“আসল সফলতা হলো আখিরাতের সফলতা।”
আমরা আশা করি, আল্লাহর কৃপায় একদিন ইনজিনিয়াস স্কুল অব এক্সিলেন্স দেশ-বিদেশে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের বাতিঘর হয়ে উঠবে এবং এই প্রতিষ্ঠান থেকে গড়ে উঠবে এমন এক প্রজন্ম যারা দুনিয়া ও আখিরাতে উভয় ক্ষেত্রেই সফল হবে।
প্রধান পৃষ্ঠপোষক ও প্রিন্সিপাল
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ডুয়েট
ইনজিনিয়াসের ভিডিওসমূহ
পাঠদান, সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের জীবনের নানা মুহূর্ত দেখুন।
গ্যালারি দেখুন ↗
▶
▶
আপনার সন্তানের শিক্ষাযাত্রা শুরু হোক ইনজিনিয়াসে
আধুনিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও চরিত্র গঠনের সমন্বয়ে একটি যত্নশীল শিক্ষাপরিবেশে আপনার সন্তানকে এগিয়ে নিন।
সংবাদ ও নোটিশ
বিদ্যালয়ের ঘোষণা, ভর্তি তথ্য, অনুষ্ঠান ও শিক্ষার্থীদের কার্যক্রম সম্পর্কে জানুন।
অনুষ্ঠান ও বিদ্যালয়ের খবর
▦ আসন্ন বিদ্যালয় অনুষ্ঠান ↗ ▧ শিক্ষার্থীদের কার্যক্রম ও গ্যালারি ↗ ✎ বিদ্যালয়ের সংবাদ ও ব্লগ ↗শিশু শিখবে দেখে, ছুঁয়ে, অন্বেষণ করে এবং খেলতে খেলতে।
পাঠদানের মূল বৈশিষ্ট্য
- মন্টেসরি ও খেলাভিত্তিক শিক্ষা: শিশুর বয়স ও আগ্রহ অনুযায়ী আনন্দদায়ক খেলা, হাতে-কলমে কাজ এবং বিভিন্ন শিক্ষাসামগ্রীর মাধ্যমে পাঠদান।
- ভাষা ও প্রাথমিক জ্ঞানচর্চা: বাংলা, ইংরেজি ও আরবি ভাষার প্রাথমিক পরিচিতির পাশাপাশি সংখ্যা, বর্ণ, রং, আকার ও পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান।
- ইসলামিক আদব ও নৈতিক শিক্ষা: দৈনন্দিন কার্যক্রমে সালাম, দোয়া, শিষ্টাচার, ভালো আচরণ ও ইসলামী মূল্যবোধের চর্চা।
- সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ: ছবি আঁকা, রং করা, গল্প বলা, সেন্সরি অ্যাক্টিভিটি এবং বিভিন্ন সৃজনশীল কাজের মাধ্যমে চিন্তাশক্তি ও শারীরিক দক্ষতা বৃদ্ধি।
- সামাজিক ও আত্মনির্ভরশীলতা বিকাশ: দলগত কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা ও দৈনন্দিন কাজের অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও স্বনির্ভরতা তৈরি।
শিক্ষার্থীদের কুরআনুল কারিমের নির্বাচিত সূরা ও আয়াতসমূহ শুদ্ধভাবে মুখস্থ করার পাশাপাশি নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের অভ্যাস গড়ে তুলতে সেমিস্টারভিত্তিক ফ্রি হিফজ ক্লাস পরিচালনা করা হয়। এর মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কুরআনপ্রেমী, নৈতিক ও দ্বীনদার হিসেবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়।
পাঠদানের মূল বৈশিষ্ট্য
- সেমিস্টারভিত্তিক হিফজ পরিকল্পনা: নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রতিটি সেমিস্টারে বয়স ও শ্রেণি উপযোগী সূরা ও পারা মুখস্থ করানো।
- শুদ্ধ তিলাওয়াত ও উচ্চারণ: অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে মাখরাজ, তাজবিদ ও সঠিক উচ্চারণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
- নিয়মিত অনুশীলন ও পুনরাবৃত্তি: মুখস্থ করা অংশ নিয়মিত ঝালাই ও পুনরাবৃত্তির মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে স্মরণে রাখার ব্যবস্থা।
- ব্যক্তিভিত্তিক মূল্যায়ন: শিক্ষার্থীর মুখস্থ করার সক্ষমতা ও অগ্রগতি অনুযায়ী পাঠদান এবং ধারাবাহিক মূল্যায়ন।
- কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি: কুরআনের শিক্ষা, আদব ও জীবনঘনিষ্ঠ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কুরআনপ্রেম ও দ্বীনি মূল্যবোধ গড়ে তোলা।
আমাদের প্রতিটি শ্রেণিতে পাঠদান পরিচালিত হয় শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ এবং আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের মূল লক্ষ্য হলো—শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখুক এবং শেখা যেন তাদের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
পাঠদানের মূল বৈশিষ্ট্য
- খেলাধুলা ও বিনোদন: শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি করতে পাঠদান করা হয় খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে।
- উৎসাহ ও প্রেরণা: পুরস্কার ও প্রশংসার মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহ উদ্দীপিত করা।
- ভাষা ও অক্ষরের পরিচয়: প্রাথমিক পর্যায়ে অঙ্ক, বাংলা, ইংরেজি ও আরবি বর্ণমালার পরিচয়।
- শিক্ষা উপকরণ: ছবি, 2D ও 3D অবজেক্ট ব্যবহার করে বিষয়গুলো সহজে বোধগম্য করা।
- পড়াশোনার ধারা: পর্যায়ক্রমে শব্দ, বাক্য লেখা শেখানো এবং সাধারণ গাণিতিক সমস্যা সমাধান।
- নৈতিক শিক্ষা: ইসলামিক গল্পের মাধ্যমে চরিত্র ও নৈতিকতার শিক্ষা।
- ভাষা দক্ষতা: স্পোকেন ইংলিশ এবং আরবি ভাষায় বিশেষ গুরুত্ব প্রদান।
শিক্ষার্থীদের বয়স, মেধা, মানসিক বিকাশ ও শেখার সক্ষমতা বিবেচনায় রেখে প্রতিটি শ্রেণিতে পরিকল্পিত ও আনন্দদায়ক পাঠদান পরিচালনা করা হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও বাস্তবমুখী দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পাঠদানের মূল বৈশিষ্ট্য
- নিরাপদ ডে-কেয়ার সুবিধা: কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে নিরাপদ পরিবেশে শিক্ষার্থীদের তত্ত্বাবধান, বিশ্রাম, খাবার ও সৃজনশীল কার্যক্রমের ব্যবস্থা।
- আনন্দদায়ক পাঠদান: গল্প, আলোচনা, কুইজ, দলীয় কাজ ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আনন্দদায়ক পাঠদান।
- ভাষা ও যোগাযোগ দক্ষতা: বাংলা ও ইংরেজিতে পড়া, লেখা ও বলার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আরবি ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব।
- একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা: গণিত, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে বাস্তব উদাহরণ এবং হাতে-কলমে শেখার সুযোগ।
- ইসলামিক ও নৈতিক শিক্ষা: কুরআন-সুন্নাহর আলোকে আদব-আখলাক, নৈতিকতা ও ইসলামী জীবনবোধের চর্চা।
- সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশ: আর্ট, ক্রাফট, প্রজেক্ট, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্ব ও দায়িত্ববোধ গড়ে তোলা।
শিক্ষার্থীদের বয়স, মেধা ও মানসিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষাক্রম অনুসরণে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হয়। একাডেমিক সাফল্যের পাশাপাশি ইসলামী মূল্যবোধ, চারিত্রিক উৎকর্ষ, নেতৃত্ব ও জীবনমুখী দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবনযাপনের জন্য রয়েছে নিরাপদ আবাসিক ব্যবস্থা।
পাঠদানের মূল বৈশিষ্ট্য
- নিরাপদ আবাসিক ব্যবস্থা: সুশৃঙ্খল পরিবেশে থাকা, খাওয়া, বিশ্রাম, নিয়মিত পড়াশোনা ও ইবাদতের সমন্বয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধান।
- মানসম্মত একাডেমিক শিক্ষা: জাতীয় শিক্ষাক্রম অনুসরণে বিষয়ভিত্তিক পাঠদান, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে SSC পরীক্ষার উপযোগী প্রস্তুতি।
- ইসলামিক ও নৈতিক শিক্ষা: কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান, শুদ্ধ কুরআন তিলাওয়াত, আদব-আখলাক ও ইসলামী জীবনবোধের বাস্তব চর্চা।
- ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা: বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় গুরুত্ব প্রদান।
- বিশেষায়িত অনুশীলন ও সহশিক্ষা: বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক শিক্ষা, আইসিটি, বিতর্ক, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মেধা ও প্রতিভার বিকাশ।
- ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিকাশ: আত্মনির্ভরশীলতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিশেষ কার্যক্রম পরিচালনা।